ইতালির ভিসার জন্য আবেদন কিভাবে করবেন?

ইতালি ইউরোপের একটি জনপ্রিয় দেশ। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মানুষ ইতালিতে ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরি কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে বসবাসের উদ্দেশ্যে যেতে চান। তবে ইতালিতে যাওয়ার জন্য আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচন করা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনি যদি জানতে চান, ইতালির ভিসার জন্য আবেদন কিভাবে করবেন, কী কী কাগজপত্র লাগবে, কোথায় আবেদন জমা দিতে হবে এবং আবেদন করার সময় কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে, তাহলে এই গাইডটি আপনার জন্য।
এই আর্টিকেলে বাংলাদেশথেকে ইতালির ভিসার আবেদনপ্রক্রি য়া ধাপে ধাপে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।
ইতালির ভিসা কত প্রকার?
ইতালির ভিসা সাধারণত ভ্রমণের উদ্দেশ্য এবং ইতালিতে অবস্থানের সময় অনুযায়ী বিভিন্ন ধরনের হয়ে থাকে। আবেদন করার আগে আপনার কোন ধরনের ভিসা প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে।
প্রধান কয়েকটি ভিসার ধরন নিচে দেওয়া হলো।
টুরিস্ট ভিসা: ইতালি ভ্রমণ, দর্শনীয় স্থান পরিদর্শন অথবা আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য
ওয়ার্ক ভিসা: ইতালিতে বৈধভাবে চাকরি করার উদ্দেশ্যে।
স্টুডেন্ট ভিসা: ইতালির স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য।
ফ্যামিলি রিইউনিয়ন ভিসা: ইতালিতে বৈধভাবে বসবাসরত যোগ্য পরিবারের সদস্যের সঙ্গে মিলিত হওয়ার জন্য।
বিজনেস ভিসা: ব্যবসায়িক মিটিং, প্রশিক্ষণ বা অন্যান্য অনুমোদিত ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণের জন্য।
মেডিকেল ভিসা: ইতালিতে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে।
অন্যান্য ভিসা: যেমন পুনরায় প্রবেশ, ধর্মীয় কার্যক্রম, নির্দিষ্ট ধরনের পেশাগত কাজ ইত্যাদি।
মনে রাখবেন, স্বল্পমেয়াদি শেনজেন ভিসা সাধারণত ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের জন্য প্রযোজ্য। অন্যদিকে, দীর্ঘমেয়াদি পড়াশোনা বা চাকরির জন্য সাধারণত জাতীয় D-টাইপ ভিসা প্রয়োজন হয়।
কাকিাকুিকা?
াকিাৃুকিাতকতখ




